জেলার ২৩ টি ব্লকে ইকো পার্ক তৈরির উদ্যোগ নিলো পূর্ব বর্ধমান জেলাপরিষদ - The News Lion

জেলার ২৩ টি ব্লকে ইকো পার্ক তৈরির উদ্যোগ নিলো পূর্ব বর্ধমান জেলাপরিষদ




দি নিউজ লায়ন ;   পূর্ব বর্ধমান  জেলার ২৩ টি ব্লকে ইকো পার্ক তৈরির উদ্যোগ নিলো পূর্ব বর্ধমান জেলাপরিষদ। পরিবেশ থেকে লুপ্ত প্রায় কীট প্রতঙ্গ ও উদ্ভিদ এবং ফুল-ফল সংরক্ষণের জন্য এই উদ্যোগ বলে জেলাপরিষদ সূত্রে জানা যায়। জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধক্ষ্য শ্যামা প্রসাদ লোহার জানান, এই প্রকল্পের জন্য ২০ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। ইতিমধ্যে ১০ কোটি টাকা ব্লক গুলিকে দিয়ে দেওয়া হয়েছে। 


শুধু মাত্র ২৩ টি ব্লকেই নয় রমনাবাগানেও ইকোপার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।  এর জন্য পরিকাঠামো উন্নয়ন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রমনাবাগানে হাফ কিলোমিটার পিচ রাস্তা তৈরির জন্য ১০ লক্ষ টাকা ধরা হয়েছে। রমনাবাগান মিনি জু-তে যে সমস্ত প্রানী রয়েছে তাদের জল পানের ক্ষেত্রে সমস্যা রয়েছে। কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রানীদের এই জল পানের সমস্যা তৈরি হয়। 


তাই রমনা বাগানে সৌরবিদ্যুৎ চালিত সাবমার্সিবেল বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর জন্য ৪ লক্ষ টাকা ধরা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে প্রানীদের জলের সমস্যা হবে না। অনেকই জেলাপরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


 সাধারণ মানুষের এক অংশের বক্তব্য, নগরায়নের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ থেকে অবিলুপ্তির পথে নানা প্রকার কীট প্রতঙ্গ, পাখি, গাছ ও বিভিন্ন ধরনের ফুল। ইকোপার্কের মাধ্যমে তা ফিরিয়ে আনার যে উদ্যোগ পূর্ব বর্ধমান জেলাপরিষদ নিয়েছে তা প্রশংসনীয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.